ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের ঐক্যেই বাংলাদেশের অগ্রযাত্রা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 61

তরুণদের ঐক্যেই বাংলাদেশের অগ্রযাত্রা: প্রধানমন্ত্রী

ইতিহাস সম্পর্কে সচেতন ও ঐক্যবদ্ধ তরুণ সমাজ বাংলাদেশকে কখনো পথ হারাতে দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রে বিশ্বাসী মানুষের কাছে ৭ নভেম্বর একটি গৌরবোজ্জ্বল দিন। দিনটি শত্রু ও মিত্র চিহ্নিত করারও উপলক্ষ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অতীতেও ছিল, এখনো তা বন্ধ হয়নি।

তারেক রহমান বলেন, একই অপশক্তি মহাজোটের আড়ালে দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। পরবর্তী সময়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অপশক্তির পরাজয় ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে তরুণরা কখনো আপস করে না, তা তারা বারবার প্রমাণ করেছে। নতুন প্রজন্মের মধ্যে থাকা সম্ভাবনা বিকশিত করার পাশাপাশি জাতীয় উন্নয়নে তাদের সম্পৃক্ত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিতে বদ্ধপরিকর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তরুণদের ঐক্যেই বাংলাদেশের অগ্রযাত্রা: প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০১:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬