ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 11

চারদিকে চলমান ষড়যন্ত্রে হতাশ না হয়ে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার রাজধানীর পল্টনে যুবদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, চারদিক থেকেই নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তাই কিছু না পাওয়ার হতাশায় না ভুগে দলের আদর্শ ও লক্ষ্যকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কেউ যেন হতাশ না হন। নিজের আদর্শকে হৃদয়ে চিরন্তন আলোর মতো ধারণ করলে একসময় তার যথাযথ মূল্যায়ন হবেই। এটাই প্রকৃতির নিয়ম, এটাই জীবনের বাস্তবতা।

বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, হত্যাকাণ্ডের অভিযুক্ত মোজাফফর হোসেন আন্তর্জাতিক ও দেশীয় আশ্রয়ে দীর্ঘ ৪৫ বছর কীভাবে টিকে ছিলেন, সেটিই বড় প্রশ্ন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সর্বশেষ আপডেট ০৪:০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬