ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হোটেল কর্মচারী হত্যা

কিশোরগঞ্জে ১৮ বছর পর ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৭:৩৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 62

কিশোরগঞ্জে ১৮ বছর পর ৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় ১৮ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রহম আলী।

দণ্ডপ্রাপ্তরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. শাহজাহান ওরফে সাজু, আবদুল হেকিমের ছেলে রতন ওরফে মো. শফিকুল ইসলাম রতন এবং গাইটাল শ্রীনগর এলাকার মৃত আবদুল খালেকের ছেলে আবু তাহের।

মামলার বিবরণে জানা যায়, জয়নাল আবেদীন কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলের কর্মচারী ছিলেন। ২০০৮ সালের ১১ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে সাজু, রতন ও আবু তাহের ওই হোটেলে গিয়ে চা-পুরি খাওয়ার কথা বলে জয়নালকে বাইরে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা হাওরের মাঝখান থেকে জয়নালের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে মানিক ভুঞাসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হোটেল কর্মচারী হত্যা

কিশোরগঞ্জে ১৮ বছর পর ৩ জনের যাবজ্জীবন

সর্বশেষ আপডেট ০৭:৩৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬