ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 74

তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলাভঙ্গ এবং সালিশ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, অভিনয়শিল্পীদের মধ্যকার বিরোধ নিষ্পত্তির জন্য গঠিত স্বাধীন সালিশ কমিটির পক্ষ থেকে তানজিন তিশা ও সামিয়া অথৈকে তলব করা হয়। সালিশে তাদের ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া এবং ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে পরবর্তী সময়ে তারা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেননি।

এ বিষয়ে সালিশ কমিটি থেকে পরপর দুটি চিঠি পাঠানো হলেও তারা কোনো জবাব দেননি। চিঠি ফেরত আসার পাশাপাশি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। পরে সালিশ কমিটি তাদের সদস্যপদ স্থগিতের সুপারিশ করলে অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করে।

সংগঠনটি জানায়, গত ৭ জুলাই তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এর জবাব না পাওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত জানিয়ে গত ৪ অক্টোবর তানজিন তিশা ও সামিয়া অথৈর কাছে পৃথক নোটিশ পাঠানো হয়।

অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মস্থলে শৃঙ্খলা বজায় রাখা এবং শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও ভালোবাসা অটুট রাখতে সংগঠনটি প্রতিশ্রুতিবদ্ধ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত

সর্বশেষ আপডেট ১২:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬