ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বড় ধাক্কা

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩০:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 45

মুশফিকুর রহমান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। কুঁচকির চোটের কারণে সেঞ্চুরিয়নে অনুষ্ঠেয় ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মুশফিককে হারানো বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা।

শনিবার (২১ নভেম্বর) সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ দল। সতীর্থরা অনুশীলনে ব্যস্ত থাকলেও মুশফিককে মাঠের এক পাশে বেঞ্চে বসে থাকতে দেখা যায়।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে তীব্র ব্যথার কথা জানিয়েছিলেন মুশফিক। ম্যাচ শেষে তাঁর এমআরআই করানো হয়। পরীক্ষায় পেলভিসের হাড়ের আশপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি ধরা পড়ে।

এক বিবৃতিতে ফিজিও বলেন, চোটের কারণে মুশফিকের তাৎক্ষণিক বিশ্রাম ও নির্দিষ্ট পুনর্বাসনপ্রক্রিয়া প্রয়োজন। এতে চোটের চাপজনিত প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের পাশাপাশি পরিস্থিতির আরও অবনতি ঠেকানো সম্ভব হবে। এ কারণে দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে না।

আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। এর আগে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথম টেস্টে স্বাগতিকদের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ।

ফলে সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মুশফিকের ছিটকে যাওয়া দলের ব্যাটিং লাইনআপে বাড়তি চাপ তৈরি করতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বড় ধাক্কা

সর্বশেষ আপডেট ০৯:৩০:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬