ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পাঞ্চল ও স্থাপনার নিরাপত্তায় ৫৩ প্লাটুন আনসার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 11

শিল্পাঞ্চল ও স্থাপনার নিরাপত্তায় ৫৩ প্লাটুন আনসার

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে সাত জেলায় ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। বাকি দুই জেলায় আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি চলছে।

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ মোতায়েন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। গোপালগঞ্জে নতুন করে সাত প্লাটুন সদস্য যুক্ত হওয়ায় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপালগঞ্জে জেলা কারাগার ও জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর ও কারাগার এলাকাতেও নিরাপত্তা কার্যক্রম চলছে। এসব এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক আছে।

অন্যদিকে, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মস্থলে ফেরা, কারখানার উৎপাদন সচল রাখা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আনসার সদস্যরা টহল ও নজরদারি চালাচ্ছেন।

গাজীপুরের তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী, মাওনা ও মৌচাক এলাকায় আনসার সদস্যদের তৎপরতা রয়েছে। কিছু কারখানায় কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

এ ছাড়া নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড ও কাঁচপুর এলাকায় আনসার সদস্যদের উপস্থিতিতে কয়েকটি স্থানে শ্রমিকদের কাজে ফেরা এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বাহিনীর সংশ্লিষ্ট রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। জননিরাপত্তা, শিল্পকারখানার কার্যক্রম সচল রাখা এবং নির্বিঘ্ন জনচলাচল নিশ্চিত করতে এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিল্পাঞ্চল ও স্থাপনার নিরাপত্তায় ৫৩ প্লাটুন আনসার

সর্বশেষ আপডেট ০৭:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬