ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০২:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 54

গোপালগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে জেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার শিরোমণি এলাকার তৌহিদুল ইসলাম (২৫) ও রিফাত সরদার (২০)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার জানান, ঢাকা থেকে খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোপালগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

সর্বশেষ আপডেট ০২:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬