ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘এনাফ ইজ এনাফ’, এবার কার পালা?

উৎপল দাস, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ১২:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 169

‘এনাফ ইজ এনাফ’, এবার কার পালা?

‘এনাফ ইজ এনাফ’ যথেষ্ট হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে ইংরেজি এই বাক্যটি ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ভিন্ন সময়ে একই ধরনের বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে তিনজনের বক্তব্যের প্রেক্ষাপট ও রাজনৈতিক অবস্থান ছিল ভিন্ন।

২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ‘হ্যাড এনাফ’ বলেছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি এবং রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিরোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, গত সাত-আট মাসে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে।

সেনাপ্রধানের বক্তব্যের ইংরেজি অংশ ছিল, ‘I have had enough in the last seven-eight months।’ ওই সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের কয়েক মাস পার হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ, সংস্কার কার্যক্রম এবং নির্বাচন আয়োজনের সময়সীমা নিয়ে তখন নানা আলোচনা চলছিল। ওয়াকার-উজ-জামান দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এর প্রায় ২১ মাস পর একই ধরনের বাক্য ব্যবহার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬ সালের ১৯ নভেম্বর বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জনসভায় বক্তব্য দেন তিনি।

দেশের রাজনৈতিক সহিংসতা, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের অভিযোগের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘Enough is enough।’ সন্ত্রাসী, অগ্নিসংযোগকারী ও হত্যাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে অতীতের গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের প্রসঙ্গ তুলে ধরেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে গণতন্ত্রের পক্ষে যারা একসঙ্গে হয়েছিল, তাদের আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্যে আওয়ামী লীগের অতীত শাসনামল এবং ক্ষমতাচ্যুতির পর দলটির রাজনৈতিক ভূমিকা নিয়েও সমালোচনা ছিল।

তারেক রহমানের বক্তব্যের পরদিনই একই বাক্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বার্তা দেন সজীব ওয়াজেদ জয়। শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে পাল্টা হুঁশিয়ারি দেন।

পোস্টের শুরুতে বিএনপি, জামায়াত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আওয়ামী লীগের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগ করেন জয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে একটি ‘ট্রেইলার’ হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, মূল ছবি এখনো মুক্তি পায়নি। সেই ছবির নির্মাতা হবে বাংলাদেশের সাধারণ মানুষ।

পোস্টে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। জয়ের দাবি, শেখ হাসিনা যেদিন বাংলাদেশের মাটিতে ফিরবেন, সেদিন দেশের মানুষ কড়ায়-গণ্ডায় হিসাব বুঝিয়ে দেবে।

তারেক রহমানের ‘এনাফ ইজ এনাফ’ বক্তব্যের সূত্র ধরে জয় ৩০ নভেম্বর পর্যন্ত একটি সময়সীমার কথা উল্লেখ করেন। তাঁর ভাষ্য, সময় থাকতে আওয়ামী লীগের আট দফা দাবি মেনে নিতে হবে। অন্যথায় ৩০ নভেম্বরের পর জনগণ সমস্বরে ‘এনাফ ইজ এনাফ’ বলবে।

তবে পোস্টে আট দফা দাবির কথা উল্লেখ করলেও সেগুলোর বিস্তারিত প্রকাশ করেননি জয়। পোস্টের সঙ্গে #DecemberIsLoading ও #JoyBangla হ্যাশট্যাগ যুক্ত করেন তিনি। পাশাপাশি শেখ হাসিনার একাধিক ছবি দিয়ে তৈরি একটি গ্রাফিকসে ‘December is Loading’ লেখা দেখা যায়। ওই ভিজ্যুয়ালের ওপর ‘AI content’ লেবেলও ছিল।

তিনটি বক্তব্যের মধ্যে সময় ও রাজনৈতিক অবস্থানের পার্থক্য স্পষ্ট। ওয়াকার-উজ-জামানের বক্তব্য ছিল দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও রাষ্ট্রীয় পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রকাশ। তারেক রহমানের বক্তব্যে এসেছে সরকারপ্রধান হিসেবে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা। অন্যদিকে জয়ের পোস্টে রয়েছে সরকারের প্রতি রাজনৈতিক চাপ সৃষ্টি, আট দফা দাবি এবং ডিসেম্বরকে ঘিরে সম্ভাব্য কর্মসূচির ইঙ্গিত।

একই বাক্য তিনজনের বক্তব্যে উঠে এলেও এর তাৎপর্য এক নয়। তবে জয়ের পোস্টে ৩০ নভেম্বরের সময়সীমা এবং ‘ডিসেম্বর ইজ লোডিং’ বার্তা নতুন প্রশ্ন তৈরি করেছে। আওয়ামী লীগ কী ধরনের রাজনৈতিক কর্মসূচি নিতে যাচ্ছে, আট দফা দাবিতে কী রয়েছে এবং ডিসেম্বর ঘিরে কী পরিকল্পনা রয়েছে; এসব বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।

ওয়াকারের ‘হ্যাড এনাফ’ থেকে তারেকের ‘এনাফ ইজ এনাফ’, এরপর জয়ের পাল্টা হুঁশিয়ারি; রাজনীতির ভিন্ন তিনটি পর্যায়ে একই বাক্যের পুনরাবৃত্তি নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন প্রশ্ন, ৩০ নভেম্বরের পর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং ‘এনাফ ইজ এনাফ’ বলার পর এবার কার পালা আসে?

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘এনাফ ইজ এনাফ’, এবার কার পালা?

সর্বশেষ আপডেট ১২:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬