ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটকা পড়েছেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 246

বাংলাদেশ জাতীয় দলের সাবেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। (ফাইল ফটো)

মধ্যপ্রাচ্যের ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কারনে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন উমরা করতে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আজ তার দেশে ফেরার কথা ছিল তার। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ায় তিনি এবং আরও অনেকে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন।

কয়েক সপ্তাহের উত্তেজনা আর হুমকির পর আজ সকালে ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। জবাবে ইরানও মধ্যপ্রচ্যের ৬টি দেশে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে বিঘ্নিত হচ্ছে ওই অঞ্চলের বিমান চলাচল।

উমরাহ পালন শেষে আজ সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন মুশফিক। দুবাই যাওয়ার পর সেখান থেকে আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় তাদের ফ্লাইট। ফলে বর্তমানে সৌদিতে অবস্থান করছেন মুশফিক।

সামাজিক যোগাযোমাধ্যমে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার উমরাহ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।’

এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন মুশফিক লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আটকা পড়েছেন মুশফিকুর রহিম

সর্বশেষ আপডেট ০৮:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬