ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 56

স্পিকার হাফিজ উদ্দিন। (ফাইল ফটো)

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে রওনা হন তিনি। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

স্পিকারের নেতৃত্বে এই সফরে একটি সংসদীয় প্রতিনিধিদল অংশ নিচ্ছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন

সর্বশেষ আপডেট ০৩:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬