শিরোনাম
কুষ্টিয়া কারাগার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
- সর্বশেষ আপডেট ০৩:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 10
কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কারাগারের সামনে আসে। পরে সড়ক থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে তারা। বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কারাগারের কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি কারাগার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
Tag :
আইনশৃঙ্খলা ককটেল বিস্ফোরণ কারাগারে হামলা কুষ্টিয়া কুষ্টিয়া জেলা কারাগার দুর্বৃত্ত বাংলাদেশ পুলিশ বোমা নিক্ষেপ






























