ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া ফেরত ১৭৩ জনের ২৯ জনই অসুস্থ

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 37

লিবিয়া ফেরত ১৭৩ জনের ২৯ জনই অসুস্থ

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি। তাঁদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ। ঝুঁকিপূর্ণ ও বিপৎসংকুল পরিস্থিতির মধ্যে থাকা এসব অভিবাসী মানবিক সহায়তায় স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রত্যাবাসিতদের মধ্যে ত্রিপোলি থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। লিবিয়ায় অবস্থানকালে নানা ঝুঁকির মুখে পড়া এসব বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। এ জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রেখেছে দূতাবাস।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লিবিয়া ফেরত ১৭৩ জনের ২৯ জনই অসুস্থ

সর্বশেষ আপডেট ০৩:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬