ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

আরিফুল ইসলাম আরিফ, ​নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৫:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 7

নীলফামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলার প্রত্যয় নিয়ে নীলফামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচির শুরুতে একটি র‍্যালি বের করা হয়। পরে অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং খামারিদের সঙ্গে মতবিনিময় করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মণ্ডল, জেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মণ্ডল, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম ফরহাদ নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বির আমাতুল্লাহ।

অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নেয়ামত আলীর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত ব্যবস্থাপনা ও খামারিদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও প্রাণিসম্পদ পণ্য রপ্তানির সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে স্থানীয় খামারি, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

সর্বশেষ আপডেট ০৫:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬