ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: ডা. জাহেদ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 13

জাহেদ উর রহমান

আদালত আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন যে আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদফতরে আয়োজিত সরকারের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন যে রাজনৈতিক দলগুলো মূলত সিম্বোলিক বা প্রতীকী কারণে মাঠে আছেন। তিনি বিষয়টি পরিষ্কার করে বলেন যে টেকনিক্যালি আওয়ামী লীগ দলটা স্থায়ীভাবে নিষিদ্ধ হবে কি হবে না—তা নির্ধারিত হবে আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

তারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না, সেটি সম্পূর্ণ বিচারের পর নির্ধারিত হবে। তবে বিচার শেষ হওয়া পর্যন্ত তারা বিচারাধীন থাকবে এবং সন্ত্রাসবিরোধী আইনের অধীনে বর্তমানে তাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এই নিষিদ্ধ অবস্থায় দল যদি মাঠে কোনো কর্মসূচি নিয়ে নামতে চায়, তবে সেটি আইন ভঙ্গকারী কার্যক্রম হিসেবে গণ্য হবে এবং সরকার অবশ্যই সেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন যে কয়েকটি জেলায় ঝুঁকি কিছুটা বেশি মনে হওয়ায় জননিরাপত্তার স্বার্থে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এর মানে এই নয় যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনেক বড় কিছু করে ফেলবে। তিনি মন্তব্য করেন যে মাফিয়া, চোর-বাটপার ও লুটপাটকারীদের খুব বেশি নৈতিক সাহস থাকে না, তবে তাদের ছোটখাটো নাশকতার সক্ষমতা হয়তো আছে। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি কী করবে, সেটি বিএনপির নিজস্ব বিষয় বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়ার সফর নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন যে এই সফরটি অত্যন্ত সফল হয়েছে। সফরকালে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্যের বিষয়ে ফলপ্রসূ আলাপ হয়েছে। পাশাপাশি আসিয়ানে বাংলাদেশের সম্পৃক্ত হতে এবং প্রতিরক্ষায় সহযোগিতা ও রোহিঙ্গা সংকটে মালয়েশিয়া পূর্ণ সহায়তা করবে বলে আশ্বস্ত করেছে। মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে এবং শ্রমবাজার পুনরায় চালু করার ব্যাপারে সরকার অত্যন্ত আশাবাদী বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: ডা. জাহেদ

সর্বশেষ আপডেট ০১:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬