ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইনানীতে গ্যাসকূপে ফের বিস্ফোরণ, আহত ৭

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ০৫:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 5

ইনানীতে গ্যাসকূপে ফের বিস্ফোরণ, আহত ৭

কক্সবাজারের ইনানীতে গ্যাসকূপে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর কূপ এলাকায় সার্ভের কাজ চলাকালে রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)-এর সাত কর্মী আহত হয়েছেন।

বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি কূপের আগুন নেভানোর পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বেরিয়ে আসে।

আহতদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনিসহ সাতজন রয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে টানা এক মাসের চেষ্টায় ইনানীর ওই গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর কূপ এলাকায় সার্ভের কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্মীরা।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। দীর্ঘ এক মাস ধরে কূপটিতে আগুন জ্বলতে থাকার পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইনানীতে গ্যাসকূপে ফের বিস্ফোরণ, আহত ৭

সর্বশেষ আপডেট ০৫:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬