ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় বিএনপি নেতার পিতার দাহক্রিয়া সম্পন্ন

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০৭:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 5

দীঘিনালায় বিএনপি নেতার পিতার দাহক্রিয়া সম্পন্ন

খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও দীঘিনালা উপজেলা বিএনপির সহসভাপতি শান্তি প্রিয় চাকমার পিতা প্রয়াত বিজয় কান্তি চাকমার দাহক্রিয়া সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পুণ্যদান ও অন্ত্যেষ্টি সভার আয়োজন করা হয়।

রোববার (২৯ নভেম্বর) দীঘিনালা উপজেলার বাঘাইছড়িমুখ জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৃত্যুকালে বিজয় কান্তি চাকমার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ১৯৪৭ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।

ভিক্ষু সংঘের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে তাঁর পারলৌকিক সদগতি কামনায় পুণ্যদান ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পরিষদের সদস্য মো. মোশাররফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ ছাড়া দীঘিনালা সাংবাদিক ইউনিটির সভাপতি প্রমোদ কুমার মুৎসুদ্দীসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শোকসভায় বক্তারা প্রয়াত বিজয় কান্তি চাকমার স্মৃতিচারণা করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন একজন সৎ, ধার্মিক ও সমাজসেবী ব্যক্তি। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষ একজন শ্রদ্ধাভাজন অভিভাবককে হারিয়েছেন। বক্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রয়াতের পারলৌকিক সদগতি কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় বিএনপি নেতার পিতার দাহক্রিয়া সম্পন্ন

সর্বশেষ আপডেট ০৭:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬