ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটন-চিকিৎসায় সহজ হচ্ছে ভারতের ভিসা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 82

ভারতের ভিসা আবেদনে বড় পরিবর্তন

বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামানো হয়েছে। একই সঙ্গে ভিসার আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসার উদ্দেশ্যে বিদেশিদের যাতায়াত সহজ করতেই এ পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো কার্যকর করতে তথ্যপ্রযুক্তি ব্যবস্থার উন্নয়ন চলছে। ২০২৬ সালের শেষ নাগাদ নতুন নিয়মে ভিসা দেওয়া শুরু হতে পারে।

নতুন ব্যবস্থায় পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এটি ভি-১ ও ভি-২; দুই উপশ্রেণিতে বিভক্ত। ভি-১ ভিসার মেয়াদ ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং ভাষা, সংগীত, চারুকলা ও যোগব্যায়ামের স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেওয়া যাবে।

অন্যদিকে, ভি-২ ভিসার মেয়াদ যোগ্যতা অনুযায়ী এক, পাঁচ অথবা ১০ বছর হতে পারে। এতে দীর্ঘমেয়াদি ভ্রমণের পাশাপাশি পর্বতারোহণের সুযোগও থাকবে।

চিকিৎসা ভিসার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। উভয় ভিসার মেয়াদ সাধারণত এক বছর হবে এবং একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে। রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্যও পৃথক ভিসার ব্যবস্থা রাখা হয়েছে।

শিক্ষার্থী ভিসাকে এস-১ ও এস-২; দুই ভাগে ভাগ করা হয়েছে। স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা পাবেন এস-১ ভিসা। আর পিএইচডি গবেষক, অতিথি শিক্ষক, বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণকারী ও বিনিময় কর্মসূচির সদস্যদের জন্য থাকবে এস-২ ভিসা।

ব্যবসায়িক ভিসাও বি-১ ও বি-২; দুই শ্রেণিতে সাজানো হয়েছে। দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম ও ভারতে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বি-১ এবং স্বল্পমেয়াদি ব্যবসা, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্রের শুটিংয়ের জন্য বি-২ ভিসা দেওয়া হবে।

বর্তমানে বিশ্বের ১৭২টি দেশের নাগরিক ভারতের ই-ভিসা সুবিধা পাচ্ছেন। নতুন কাঠামোয় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ; এই নয় শ্রেণিতে ভিসা দেওয়া হবে।

ভারত সরকারের আশা, নতুন ব্যবস্থায় বিদেশি নাগরিকদের ভিসা আবেদন ও যাতায়াত প্রক্রিয়া সহজ হবে। বিশেষ করে চিকিৎসা, পর্যটন ও শিক্ষার জন্য ভারতে যাতায়াতকারীরা বেশি সুবিধা পাবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পর্যটন-চিকিৎসায় সহজ হচ্ছে ভারতের ভিসা

সর্বশেষ আপডেট ০১:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬