ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগামী সপ্তাহে খুলছে ভারতের ভিসা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 247

দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে ভারত। প্রাপ্ত খবর অনুযায়ী,  আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশিদের জন্য মেডিকেল ও ব্যবসায়ী ভিসা প্রাপ্তি সহজ করতে যাচ্ছে দেশটি।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি বলেন, বাংলাদেশ- ভারত সম্পর্ককে ইতিবাচক দিকে নিতে হলে উভয়পক্ষকে আন্তরিক হতে হবে। বিএনপি সরকার দেশের স্বার্থ নিয়েই কাজ করবে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আরও বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপলাইনের জ্বালানি দেওয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানিয়েছে সরকার।

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্কে অবনতি হয় বাংলাদেশের। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ভারতবিরোধী বিদ্বেষ ছড়ানোসহ আরও বিভিন্ন ইস্যুকে ঘিরে তলানিতে গিয়ে ঠেকে এই সম্পর্ক। তবে, ‘পজিটিভ মাইন্ডসেট থাকলে দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি সম্ভব’ বলে মনে করছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যার দায়ে অভিযুক্ত দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগামী সপ্তাহে খুলছে ভারতের ভিসা

সর্বশেষ আপডেট ০১:৪৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬