ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 37

জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যমে প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান

মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দেওয়া বক্তব্যকে সরকার গুরুত্ব দিচ্ছে না। তার ভাষায়, এটি কেবল রাজনৈতিক আস্ফালন; বাস্তবে সেই সক্ষমতা তার নেই। তিনি আরও জানান, বাংলাদেশ বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলছে এবং এ নিয়ে কোনো ভূরাজনৈতিক জটিলতা নেই।

বিদ্যুৎ ও গ্যাসের বিল নিয়ে নাগরিকদের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতিরিক্ত বিলের অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানাতে হবে। অভিযোগ গ্রহণে অনীহা বা প্রতিকার না পেলে সেটিও কর্তৃপক্ষের নজরে আনতে হবে।

তিনি জানান, অতীতে এ ধরনের অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এবং জ্বালানি মন্ত্রণালয় অতিরিক্ত বিলসংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করবে।

জাহেদ উর রহমান আরও বলেন, এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে কিছু এলাকায় গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে প্রভাব পড়েছে। তবে পরিস্থিতি সাময়িক এবং কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খাদ্য পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সরকার খাদ্য ও জ্বালানি; উভয় খাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা

সর্বশেষ আপডেট ০২:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬