ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার করলে আইনগত ব্যবস্থা

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 12

বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার করলে আইনগত ব্যবস্থা

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

সোমবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ এবং সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ফলে এ বিষয়কে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ করলে প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে কোনো ধরনের প্রমাণ ছাড়াই অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য প্রচার বা অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় বিদ্যুৎ বিভাগ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার করলে আইনগত ব্যবস্থা

সর্বশেষ আপডেট ০৮:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬