ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বক্তব্য প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 15

ছবি সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে গুরুত্ব দিতে নারাজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, আদালতে দণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামির বক্তব্য প্রাসঙ্গিক নয়; তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চলতি বছর দেশে ফেরার কথা জানান। এ বক্তব্য প্রকাশের পর দেশ-বিদেশে নানা আলোচনা শুরু হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছেন। যিনি নানা অপরাধের অভিযোগে দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন, তিনি কী বলছেন বা না বলছেন, সেটি সরকারের কাছে প্রাসঙ্গিক নয়।

তিনি জানান, বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ ও আনুষ্ঠানিক উদ্যোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কূটনৈতিক ঘাটতি নেই বলেও দাবি করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশে সংঘটিত দুর্নীতি, খুন ও গুমের অভিযোগগুলোর স্বচ্ছ ও সুষ্ঠু বিচার বাংলাদেশের মাটিতেই হবে। শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময়েই শুরু হয়েছে এবং তা এখনো চলমান। এ কাজে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোও কাজ করছে।

ভারতের সহযোগিতা বা আইনি জটিলতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনি বিষয়গুলো আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দায়িত্ব অনুযায়ী প্রয়োজনীয় কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এদিকে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত কূটনৈতিক সংলাপ চলছে। পারস্পরিক স্বার্থ ও দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব বিবেচনায় ভারত ইতিবাচক ভূমিকা নেবে এবং এ বিষয়ে দ্রুত অগ্রগতি হবে বলে বাংলাদেশ আশা করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনার বক্তব্য প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৭:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬