ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাতিঘরে ফারিনা সামহির সাইলেন্ট এক্সপ্রেশনস

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 28

বাতিঘরে ফারিনা সামহির সাইলেন্ট এক্সপ্রেশনস

রাজধানীর বনানীর এশিয়াটিক সেন্টারের বাতিঘর আর্ট স্পেসে শুরু হয়েছে চিত্রশিল্পী ফারিনা সামহী নিথীর প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’। শনিবার (১ আগস্ট) শুরু হওয়া ১০ দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন।

ভার্টেক্স চেম্বার্স ও সাজিদা ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত প্রদর্শনীতে শিল্পীর ৬১টি অ্যাক্রিলিক চিত্রকর্ম স্থান পেয়েছে। শ্রবণপ্রতিবন্ধী শিল্পী ফারিনা সামহী দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মশালা ও যৌথ প্রদর্শনীতে অংশ নিয়ে নিজের শিল্পভাষা নির্মাণ করেছেন। এর আগে দেশ-বিদেশের বিভিন্ন প্রদর্শনীতেও তার কাজ প্রদর্শিত হয়েছে।

প্রদর্শনীর উদ্বোধন করেন ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা। এ সময় তিনি বলেন, মানুষের অনেক গভীর অনুভূতি ও শক্তিশালী বার্তা ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না। ফারিনার এই প্রদর্শনী সেই নীরব অনুভূতিরই শিল্পিত প্রকাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান।

আফজাল হোসেন বলেন, অনুভূতি প্রকাশের মাধ্যম শুধু শব্দ নয়; শিল্প মানুষের গভীর উপলব্ধিরও ভাষা। তিনি দর্শনার্থীদের শিল্পকর্মগুলো মনোযোগ দিয়ে অনুভব করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ভার্টেক্স চেম্বার্সের ব্যারিস্টার জুনায়েদ চৌধুরী, সাজিদা ফাউন্ডেশনের ব্যারিস্টার সাজেদা ফারিসা কবির, মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের চেয়ারপারসন সারা যাকের, নির্বাহী পরিচালক শ্রিয়া সর্বজয়া এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

শিল্পী ফারিনা সামহীর বিশ্বাস, ভিজ্যুয়াল আর্ট এমন এক ভাষা, যা শব্দের সীমাবদ্ধতাকে অতিক্রম করে অনুভূতির গভীরে পৌঁছাতে পারে। সেই ভাবনা থেকেই প্রদর্শনীর নাম রাখা হয়েছে ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’। তার ছবিগুলোতে প্রাণবন্ত রঙ, সাবলীল ফর্ম এবং নীরব আবেগের সমন্বয় দর্শকদের এক ভিন্ন শিল্প-অভিজ্ঞতার মুখোমুখি করে।

এশিয়াটিক মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেডের আর্ট ডিরেক্টর ফরিদুর রহমান রাজিবের কিউরেশনে আয়োজিত এই প্রদর্শনী আগামী ১০ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাতিঘরে ফারিনা সামহির সাইলেন্ট এক্সপ্রেশনস

সর্বশেষ আপডেট ০৮:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬