দীঘিনালায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
- সর্বশেষ আপডেট ০৮:৪৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 84
খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট, প্রায় ৪৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৩ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুনাদি চাকমার দোকানের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই প্রাণতোষ বণিক ও এসআই আলা উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। স্থানীয়দের সহযোগিতায় অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ব থানা পাড়ার উজ্জল বড়ুয়া (৪৫) ও সুধীর মেম্বার পাড়ার জসিম (২৫)।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলে থানার পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।































