ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় ভাঙা ঘরে মা-ছেলে, সহায়তার অপেক্ষায় ১৫ বছর

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 252

দীঘিনালায় ভাঙা ঘরে মা-ছেলে, সহায়তার অপেক্ষায় ১৫ বছর

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভাঙাচোরা ঘরে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন বিধবা চিকন মেলি চাকমা। স্বামী মারা যাওয়ার পর একমাত্র প্রতিবন্ধী সন্তানকে নিয়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটছে তার। বৃষ্টি হলে ঘরের চাল দিয়ে পানি পড়ে। ফলে বর্ষাকালে ছেলে নিয়ে রাত কাটাতে চরম দুর্ভোগ পোহাতে হয় তাকে।

চিকন মেলি চাকমা দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য বোয়ালখালী শান্তিলক্ষ্মী পাড়ার বাসিন্দা। ২০০৭ সালে তার স্বামী মারা যান। তখন তাদের একমাত্র ছেলের বয়স ছিল মাত্র সাত মাস। স্বামীর মৃত্যুর পর থেকেই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে একাই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ একটি ঘরে মা-ছেলে বসবাস করছেন। জীবিকার তাগিদে চিকন মেলি চাকমা বিভিন্ন সময় জমিতে কাজ করেন। সেই আয় দিয়েই কোনো রকমে সংসার চালিয়ে আসছেন। অভাবের কারণে ঘরটি মেরামত করাও সম্ভব হচ্ছে না।

চিকন মেলি চাকমা বলেন, “আমি অনেকবার উপজেলা প্রশাসনের কাছে একটি ঘরের জন্য আবেদন করেছি। কিন্তু এখনো কোনো ঘর পাইনি। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। সরকার যদি আমাকে একটি ঘর করে দেয়, তাহলে অন্তত মাথা গোঁজার ঠাঁই হবে।”

স্থানীয় বাসিন্দা অয়েচ চাকমা বলেন, “দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ঘরে কষ্টের জীবনযাপন করছেন এই বিধবা নারী। তার স্বামী নেই, সঙ্গে প্রতিবন্ধী সন্তান। আমরা তাকে খুব কষ্টে জীবন কাটাতে দেখছি।”

স্থানীয় বাসিন্দা সুমন চাকমা বলেন, “আমি যখন দশম শ্রেণিতে পড়ি, তখন থেকেই দেখছি এই অসহায় নারী তার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে এই ভাঙা ঘরে বসবাস করছেন। এত বছর ধরে তারা এখানে থাকলেও এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা

প্রতিবেশী কনিকা চাকমা বলেন, “আমাদের গ্রামের সবচেয়ে অসহায় মানুষদের একজন চিকন মেলি চাকমা। তার স্বামী নেই। জমিতে কাজ করে সংসার চালান। ভাঙা ঘরে ছেলে নিয়ে খুব কষ্টে আছেন তিনি। সরকারের কাছে আমাদের আবেদন, তাকে একটি ঘর করে দেওয়া হোক।”

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় থাকা চিকন মেলি চাকমার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে দ্রুত সরকারি সহায়তার আওতায় আনা প্রয়োজন। বিশেষ করে প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বসবাস করায় তার জন্য একটি নিরাপদ বাসস্থান নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, সরকারি কোনো আবাসন প্রকল্পের আওতায় চিকন মেলি চাকমাকে একটি ঘর দেওয়া হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মা-ছেলের কিছুটা হলেও মুক্তি মিলবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় ভাঙা ঘরে মা-ছেলে, সহায়তার অপেক্ষায় ১৫ বছর

সর্বশেষ আপডেট ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬