ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
উদ্ধার ৯০০ ইয়াবা

ফরিদপুরে গ্রাম পুলিশসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সর্বশেষ আপডেট ০৬:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 233

ফরিদপুরে গ্রাম পুলিশসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রাম পুলিশ (চৌকিদার) ও এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মোট ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) আদালতের মাধ্যমে তাদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে সন্দেহভাজন দুই ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে তাদের তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশিতে নুরুল্লাগঞ্জ গ্রামের বাসিন্দা আসমা আক্তারের (২৮) কাছ থেকে ৮০০ পিস ইয়াবা এবং একই ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার) দুলাল সরদারের (৪৩) কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে দুজনকে আটক করে ভাঙ্গা থানায় নেওয়া হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম সাহাবুর জানান, স্থানীয় জনতার সহযোগিতায় দুইজনকে মাদকসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক দুলাল সরদার বাকপুরা গ্রামের বাসিন্দা এবং নুরুল্লাগঞ্জ ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, উদ্ধার হওয়া ৯০০ পিস ইয়াবার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উদ্ধার ৯০০ ইয়াবা

ফরিদপুরে গ্রাম পুলিশসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৬:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬