ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিসিইউ থেকে কেবিনে নেওয়া হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 92

সিসিইউ থেকে কেবিনে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। এর আগে শনিবার তাঁর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শে দুটি ব্লকে স্টেন্ট স্থাপন করা হয়। অপর ব্লকটি বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করে চিকিৎসা করা হয়। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।

উল্লেখ্য, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিসিইউ থেকে কেবিনে নেওয়া হলো স্বাস্থ্যমন্ত্রীকে

সর্বশেষ আপডেট ০২:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬