ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া মামলায় শতাধিককে হয়রানি, বিচারক বরখাস্ত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 50

ভুয়া মামলায় শতাধিককে হয়রানি, বিচারক বরখাস্ত

গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে হয়রানির ঘটনায় লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে ভুয়া মামলা দিয়ে গাজীপুরে শতাধিক মানুষকে হয়রানির ঘটনায় প্রতিবেদন প্রকাশ করে চ্যানেল 24। বিষয়টি নজরে আসার পর আইন মন্ত্রণালয় থেকে বিচারক আরিফুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হলো।

সচিব (রুটিন দায়িত্ব) খাদেম উল কায়েসের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, শরিয়তপুরের সাবেক সিনিয়র সহকারী জজ (পরবর্তীতে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ) বর্তমানে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ২ (ক) ও ২ (চ) অনুযায়ী যথাক্রমে ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণের’ অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে আনীত অভিযোগের যথাযথ তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট পরামর্শ প্রদান করেছে।

এই অবস্থায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ১১ অনুযায়ী লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত (Suspend) করা হয়েছে। তবে সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা প্রাপ্ত হবেন বলে জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সূত্র:  চ্যানেল২৪

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভুয়া মামলায় শতাধিককে হয়রানি, বিচারক বরখাস্ত

সর্বশেষ আপডেট ০৮:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬