ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে ২১ লাখ টাকার রোলেক্স

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 54

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের একটি ফ্ল্যাটে ইনভেনটরি করার সময় প্রায় ২১ লাখ টাকা মূল্যের বিলাসবহুল রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৯ জুলাই) আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গুলশানের দুটি ফ্ল্যাটে মালামাল ও নথিপত্রের তালিকা তৈরির সময় কার্ডটি উদ্ধার করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ওয়ারেন্টি কার্ড অনুযায়ী ঘড়িটি ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের Rolex Cellini Date (মডেল-৫০৫১৯)। ২০১৯ সালের ২৪ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনের বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর Harrods থেকে এটি কেনা হয়। কার্ডে মালিক হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর নাম, মডেল নম্বর ও সিরিয়াল নম্বর উল্লেখ রয়েছে।

আন্তর্জাতিক ঘড়ির বাজার তথ্য অনুযায়ী, একই মডেলের ব্যবহৃত ঘড়ির দাম ১৩ হাজার থেকে ১৭ হাজার মার্কিন ডলারের মধ্যে। নতুন বা অব্যবহৃত ঘড়ির দাম প্রায় ১৬ হাজার ৫০০ ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর মূল্য প্রায় ২০ লাখ ৩৪ হাজার থেকে ২০ লাখ ৯৬ হাজার টাকা। ফলে ঘড়িটির বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

আদালতের নির্দেশে গুলশানের ওই দুটি ফ্ল্যাটের মালামাল ও নথিপত্রের তালিকা তৈরির পাশাপাশি সেগুলো দুদকের নিযুক্ত রিসিভারের নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়াও চলছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে সম্পদ গড়ার অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। পরে তার বিরুদ্ধে একাধিক মামলাও করা হয়।

এর আগে আদালত যুক্তরাজ্যে তার নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোক এবং সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রে থাকা দুটি কোম্পানিতে তার বিনিয়োগও অবরুদ্ধ করা হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী, এসব সম্পদ ও বিনিয়োগের মোট মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে ২১ লাখ টাকার রোলেক্স

সর্বশেষ আপডেট ০৭:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬