শিরোনাম
রাজধানীতে কথা কাটাকাটির জেরে কাতারপ্রবাসীকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১১:৩৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 18
রাজধানীর সবুজবাগে বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় সিফাত নামে এক কাতারপ্রবাসী যুবক নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সবুজবাগের আদর্শপাড়া বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই এলাকার একটি বাসায় নাজিফা শেখ নেহা নামের এক শিক্ষার্থী ভাড়া থাকেন। রোববার বিকেলে তার বাসায় যান সিফাত। এ সময় কয়েকজন যুবক ওই বাসায় প্রবেশ করলে তাদের সঙ্গে সিফাতের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে সিফাত বাসা থেকে নিচে নামলে ওই যুবকেরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সিফাত রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।




























