ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা অ্যাফেয়ার্সের রীতা ভৌমিকসহ

ওকাপের মিডিয়া ফেলোশিপ পেলেন ৬ সাংবাদিক

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 45

ওকাপের মিডিয়া ফেলোশিপ পেলেন ৬ সাংবাদিক

অভিবাসন ও অভিবাসী শ্রমিকদের নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ছয় সাংবাদিককে ‘ওকাপ মিডিয়া ফেলোশিপ ২০২৬’-এর জন্য নির্বাচিত করা হয়েছে।

ফেলোশিপপ্রাপ্তরা হলেন; বাংলা ট্রিবিউনের সাদিফ অভি, বাংলা অ্যাফেয়ার্স ও প্রেসেঞ্জারের রীতা ভৌমিক, নিউ এইজের রাশেদ আহমেদ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কামরান সিদ্দিকী, এখন টিভির কামরুল হাসান জনি এবং চ্যানেল ২৪-এর সম্রাট হোসেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ই-মেইলের মাধ্যমে নির্বাচিত ছয় সাংবাদিককে অভিনন্দন জানায়। একই সঙ্গে এক পত্রে ফেলোশিপের জন্য তাদের নির্বাচিত করার বিষয়টি জানানো হয়।

ওকাপ জানায়, জুরি বোর্ডের বিচারকদের মূল্যায়ন ও প্রাপ্ত স্কোরের ভিত্তিতে অভিবাসন এবং অভিবাসী শ্রমিকদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য ছয় সাংবাদিককে এ ফেলোশিপের জন্য বাছাই করা হয়েছে।

ফেলোশিপের জন্য গঠিত তিন সদস্যের জুরি বোর্ডে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী আবুল কালাম, ইউএনডিপির হেড অব কমিউনিকেশন্স মো. আব্দুল কাইয়ুম এবং দ্য নিউ এইজের বিশেষ সংবাদদাতা পরিমল পালমা।

অভিবাসন খাত ও বিদেশগামী এবং প্রবাসী শ্রমিকদের নানা সমস্যা, অনিয়ম ও সম্ভাবনা নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যেই এ ফেলোশিপ দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলা অ্যাফেয়ার্সের রীতা ভৌমিকসহ

ওকাপের মিডিয়া ফেলোশিপ পেলেন ৬ সাংবাদিক

সর্বশেষ আপডেট ০৫:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬