ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর

তালেব ভাইজানের সহযোগী সোহাগের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৭:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 42

তালেব ভাইজানের সহযোগী সোহাগের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরাঞ্চলের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ‘তালেব ভাইজান’ খ্যাত তালেব আলীর ভাতিজা ও সহযোগী সোহাগের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার আশুলিয়ার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সোহাগের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে আশুলিয়ার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। রোববার দুপুরে নিজ কক্ষে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর মাইক্রোবাসযোগে সোহাগের মরদেহ নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সোহাগের চাচা ও কন্টেন্ট ক্রিয়েটর তালেব ভাইজান বলেন, ‘আমি দিনাজপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে এক আত্মীয়ের মাধ্যমে সোহাগের মৃত্যুর খবর পাই। কী কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানি না।’

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, সোহাগের মৃত্যুর বিষয়টি তারা জানতে পেরেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় আশুলিয়া থানায় অপমৃত্যু মামলা বা সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর

তালেব ভাইজানের সহযোগী সোহাগের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৭:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬