ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় শতাধিক কুকুর-বিড়ালকে বিনামূল্যে চিকিৎসা

আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী)
  • সর্বশেষ আপডেট ০৭:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 173

কলাপাড়ায় শতাধিক কুকুর-বিড়ালকে বিনামূল্যে চিকিৎসা

পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক বেওয়ারিশ ও পোষ্য কুকুর-বিড়ালকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’র কলাপাড়া শাখার সাত বছর পূর্তি উপলক্ষে সোমবার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এ বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা ক্যাম্পে অসুস্থ ও বেওয়ারিশ কুকুর-বিড়ালকে চিকিৎসা দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ খান। এ সময় সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা নিতে আসা প্রাণীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও খাবার বিনামূল্যে বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, অসুস্থ প্রাণীদের চিকিৎসার আওতায় আনার পাশাপাশি মানুষের মধ্যে প্রাণীর প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বিশেষ করে রোগাক্রান্ত পোষ্য প্রাণীকে অবহেলা না করে দ্রুত চিকিৎসার আওতায় আনার বিষয়ে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনটির এ ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, বেওয়ারিশ প্রাণীদের চিকিৎসা ও সেবায় এমন আয়োজন প্রাণীপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক বার্তা তৈরি করবে।

মেডিকেল ক্যাম্পে ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’ কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী, সদস্য মাসুদ হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কলাপাড়ায় শতাধিক কুকুর-বিড়ালকে বিনামূল্যে চিকিৎসা

সর্বশেষ আপডেট ০৭:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬