ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক, দিঘীনালা (খাগড়াছড়ি)
  • সর্বশেষ আপডেট ০৫:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 506

প্রত্যন্ত পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা কার্যক্রম। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (২ মার্চ ২০২৬) দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের বানছড়া এলাকার নোয়াপাড়ার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এ কার্যক্রমে চার শতাধিক পাহাড়ি ও বাঙালি অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়।

দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন (এসইউপি, পিএসসি)-এর নির্দেশনায় এবং জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার মু. শায়খউদ্দীন সাকলাইনের তত্ত্বাবধানে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত। ফলে এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক হয়ে উঠেছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা এ ক্যাম্প থেকে বেশি উপকৃত হয়েছেন।

চিকিৎসা কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, স্থানীয় হেডম্যান, কারবারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় এলাকাবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

সর্বশেষ আপডেট ০৫:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬