ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত ট্রেনে নারী ধর্ষণ, গ্রেপ্তার ক্যান্টিন বয়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
  • সর্বশেষ আপডেট ০২:০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 521

চলন্ত ট্রেনে নারী ধর্ষণ, গ্রেপ্তার ক্যান্টিন বয়

ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের চলন্ত ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক (২২) নামে এক ক্যান্টিন বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, এ ঘটনায় এক পুলিশ সদস্যও জড়িত।

সোমবার বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকায় চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকালে ওই নারী ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে যাত্রা করছিলেন। পথে ট্রেনের ক্যান্টিনে তাকে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।

একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তারের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেন থেকে এক নারী কান্নাজড়িত কণ্ঠে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনজন মিলে তাকে চলন্ত ট্রেনে ধর্ষণ করেছেন।

পরে ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছালে রেলওয়ে থানার পুলিশ ওই নারীকে উদ্ধার করে এবং ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন জানান, ভুক্তভোগীর অভিযোগে ঘটনায় এক পুলিশ সদস্যের জড়িত থাকার কথাও বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পরে ভুক্তভোগী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চলন্ত ট্রেনে নারী ধর্ষণ, গ্রেপ্তার ক্যান্টিন বয়

সর্বশেষ আপডেট ০২:০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬