ঢাকা ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া ও খালেদার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 18

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীতে তাঁদের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর সকাল ৯টায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দলের কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরাও এতে অংশ নেবেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি পোস্টারও প্রকাশ করবে দলটি।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

একইভাবে দেশের বিভিন্ন জেলা ও মহানগর বিএনপি এবং দলটির ইউনিটগুলো সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে।

বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে দলটি বলছে, স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা ও গণতন্ত্রের চেতনা সামনে রেখে জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তাঁর নেতৃত্বে দেশকে উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও দলটির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জিয়া ও খালেদার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

সর্বশেষ আপডেট ১০:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬