ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রুহুল কবির রিজভী

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 33

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমানে দেশে যে বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে, তা কেবল বাংলাদেশের সমস্যা নয়; এটি একটি বৈশ্বিক সংকট। তবে এ পরিস্থিতিতে সরকার নিষ্ক্রিয় নয়, সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গ্যাস সরবরাহ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, আগামী সপ্তাহের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে এবং দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা করছেন।

সরকার ও বিএনপি পরস্পরের সহযোগী হিসেবে কাজ করছে উল্লেখ করে রিজভী বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকারের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, চলমান বিভিন্ন সংকট দ্রুত সমাধান হবে এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রুহুল কবির রিজভী

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে

সর্বশেষ আপডেট ১২:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬