ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 111

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

দলের নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে তাঁর প্রধান দায়িত্ব হবে বিএনপিকে সুশৃঙ্খল ও সমন্বিতভাবে পরিচালনা করা। দলের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম যাতে যথাযথভাবে সম্পন্ন হয়, সে অনুযায়ী তিনি কাজ করবেন।

তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের নেওয়া বিভিন্ন উদ্যোগ বিএনপির জনপ্রিয়তা বাড়িয়েছে। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করছেন, যা জনগণের মধ্যে সাড়া ফেলেছে।

দলের নেতাকর্মীদের এসব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে তা তুলে ধরার আহ্বান জানান রিজভী। তাঁর প্রত্যাশা, এসব কার্যক্রমের মাধ্যমে বিএনপির জনপ্রিয়তা আরও বাড়বে।

বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, নানা ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেই দলটি এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এসব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি তার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, স্থানীয় পর্যায়ের নেতারাই দলীয় প্রার্থী বাছাই করবেন। দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

সর্বশেষ আপডেট ০৬:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬