ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির অবসর

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 11

লিওলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক খোলা চিঠিতে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বার্তায় মেসি বলেন, অনেক চিন্তাভাবনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামতে না পারার সিদ্ধান্তটি তাঁর জন্য অত্যন্ত কষ্টের বলেও উল্লেখ করেন তিনি।

মেসি বলেন, জাতীয় দলের হয়ে খেলতে তিনি সবসময়ই ভালোবেসেছেন। দেশের মানুষের মুখে হাসি ফোটানো এবং আর্জেন্টাইন হিসেবে গর্ব করার মতো মুহূর্ত উপহার দেওয়ার লক্ষ্যেই তিনি বছরের পর বছর নিজের সর্বস্ব দিয়ে খেলেছেন।

তিনি বলেন, সময়ের সঙ্গে জীবনের একের পর এক অধ্যায় শেষ হচ্ছে। জাতীয় দলের অধ্যায়টিও এবার বন্ধ করার সময় এসেছে। এই সিদ্ধান্ত নেওয়া কঠিন হলেও এখন আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই বলে মনে করছেন তিনি।

নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা স্মরণ করে মেসি বলেন, গত দুই দশকে জাতীয় দলের হয়ে খেলার সময় তিনি সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তা কখনো ভুলবেন না। মাঠে গ্যালারি থেকে সমর্থকদের কণ্ঠস্বর তিনি মিস করবেন বলেও জানান।

জাতীয় দল থেকে সরে গেলেও আর্জেন্টিনার প্রতি তাঁর সমর্থন অব্যাহত থাকবে বলে জানান মেসি। এখন থেকে মাঠের বাইরে থেকে দলকে সমর্থন করবেন তিনি এবং ভালো সময়ের পাশাপাশি কঠিন সময়েও দলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মেসি তাঁর পরিবারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ ও কঠিন ফুটবলযাত্রায় পাশে থাকার জন্য পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে তাঁর সঙ্গে কাজ করা কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতীয় দলের হয়ে পাওয়া সাফল্যের কথাও স্মরণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। সতীর্থদের সঙ্গে মিলে সমর্থকদের এমন কিছু স্বপ্নের মুহূর্ত উপহার দিতে পেরেছেন, যা একসময় হয়তো কল্পনাও করা সম্ভব ছিল না বলে উল্লেখ করেন তিনি।

মেসি তাঁর বার্তায় আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশে ভালোবাসা প্রকাশ করে বলেন, তাঁদের সঙ্গে কাটানো স্মৃতি ও অর্জনগুলো তাঁর জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে।

শেষে আর্জেন্টাইন হিসেবে জন্ম নেওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ‘চলো আর্জেন্টিনা’ বলে বিদায় জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির অবসর

সর্বশেষ আপডেট ০৯:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬