ঢাকা ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা প্যাক্টে এখনো আমন্ত্রণ আসেনি: শামা

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

মক্কা প্যাক্টে এখনো আমন্ত্রণ আসেনি: শামা

মক্কা প্যাক্টে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এ জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে দেশের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তবে এখনো এ বিষয়ে বাংলাদেশকে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আইপিইউ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২।

শামা ওবায়েদ বলেন, মক্কা প্যাক্টে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ পরিস্থিতি যাচাই-বাছাই করছে। জোটটিতে যোগ দেওয়ার ক্ষেত্রে দেশের জাতীয় স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আবারও সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে। আইপিইউ মহাসচিবের বাংলাদেশ সফর দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশের তরুণ সংসদ সদস্যদের ইতিবাচকভাবে দেখছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)।

এদিকে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে সার্জিও গোরের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ওই মন্তব্য আগের কোনো চুক্তিকে কেন্দ্র করে হয়ে থাকতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মক্কা প্যাক্টে এখনো আমন্ত্রণ আসেনি: শামা

সর্বশেষ আপডেট ১১:১৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬