ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বক্তব্য গুরুত্বহীন: শামা ওবায়েদ

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 9

শেখ হাসিনার বক্তব্য গুরুত্বহীন: শামা ওবায়েদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে মন্তব্য করতে সরকারের সময় নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রধান এবং বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত একজন আসামি কোথায় কী বলছেন, তার জবাব দেওয়াকে সরকার গুরুত্ব দিচ্ছে না।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার খবর সরকারের নজরে এসেছে। তবে এটি ভারত সরকারের আয়োজন নয়। এ বিষয়ে ভারতের অবস্থান কী, তা দেশটির সরকারই স্পষ্ট করবে।

তিনি বলেন, ভারত সরকার এরই মধ্যে জানিয়েছে, তারা কোনো পলাতক আসামির রাজনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। বাংলাদেশও বরাবরই চেয়েছে, অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে দেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না হোক।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশটির সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। নতুন হাইকমিশনারের সঙ্গে ইতোমধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যেই সরকার কাজ করছে।

ভারতের মাটিতে অনুষ্ঠানের বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ জানাবে কি না; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুষ্ঠানটি যেহেতু ভারত সরকার আয়োজন করছে না, তাই বিষয়টি ভিন্ন। তবে প্রয়োজন হলে বাংলাদেশ সরকার কূটনৈতিক মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবে।

প্রতিমন্ত্রী আরও জানান, পলাতক আসামিদের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশ অতীতেও ভারতের কাছে উদ্বেগ জানিয়েছে এবং ভবিষ্যতেও দ্বিপাক্ষিক বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হবে। যেহেতু সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতে অবস্থান করছেন, তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া ভারত সরকারের দায়িত্ব।

দুই দেশের সম্পর্কের ওপর এ ধরনের কর্মকাণ্ডের প্রভাব পড়তে পারে কি না; এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে বাংলাদেশ চায় না কোনো কারণে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক। সরকার আশা করে, ভারতও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

ভারতের একটি সংসদীয় কমিটির প্রতিবেদনে বাংলাদেশে চীনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশের বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারত, চীনসহ সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে সরকার। পাশাপাশি বিদেশি বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেও সরকার কাজ করে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনার বক্তব্য গুরুত্বহীন: শামা ওবায়েদ

সর্বশেষ আপডেট ০৪:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬