তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- সর্বশেষ আপডেট ০১:০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 33
২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হওয়া বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ।
২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে রাজধানীর বাসা থেকে তারেক রহমানকে আটক করা হয়। এরপর টানা ৫৫৪ দিন কারাবন্দি ছিলেন তিনি। এ সময়ে রিমান্ডে নিয়ে তার ওপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। নির্যাতনের একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান তারেক রহমান। দিনটি বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ‘তারেক রহমানের কারামুক্তি দিবস’ হিসেবে পালন করে আসছেন।
কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে তাকে লন্ডনে নেওয়া হয়। সেখানে তার সঙ্গে যান স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান।
এরপর দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেন তারেক রহমান। বর্তমানে তিনি বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী।

































