শিরোনাম
সাতক্ষীরায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
- সর্বশেষ আপডেট ০২:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 49
সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আরিফুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আরিফুল ইসলাম সাতক্ষীরা থানার চৌবাড়িয়া গ্রামের জয়নাল সরদারের ছেলে।
সাতক্ষীরা র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অভিযানে আরিফুল ইসলামের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, আটক ব্যক্তিকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, অবৈধ পণ্য জব্দ এবং চিহ্নিত সন্ত্রাসীদের আটকের লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত রয়েছে।




























