যে ৩৬ দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা
- সর্বশেষ আপডেট ০৯:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 43
বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা সুবিধার তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স।
২০২৬ সালের সর্বশেষ পাসপোর্ট সূচক অনুযায়ী, বাংলাদেশ ৯৬তম অবস্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই, অন-অ্যারাইভাল ভিসা বা ই-ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারবেন।
তালিকায় এশিয়ার ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও তিমুর-লিস্তে রয়েছে। ক্যারিবীয় অঞ্চলে রয়েছে বাহামাস, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
আফ্রিকার দেশগুলোর মধ্যে রয়েছে বুরুন্ডি, কেপ ভার্দে, কোমোরোস, জিবুতি, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন ও গাম্বিয়া। এছাড়া ওশেনিয়া অঞ্চলের কুক আইল্যান্ডস, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নিউই, সামোয়া, টুভ্যালু ও ভানুয়াতুতেও বাংলাদেশিরা সহজ ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারবেন।
তবে ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের ভিসানীতির সর্বশেষ তথ্য সরকারি ওয়েবসাইট বা দূতাবাস থেকে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।






































