ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিন প্রশ্নে ইসরাইলের সঙ্গে সম্পর্ক চায় না মিশর

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 12

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্বের অবসান না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

এক ভাষণে তিনি বলেন, দখলদারত্ব, আগ্রাসন ও অন্যায়ের অবসান ঘটিয়ে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি বা জনগণের পর্যায়ে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়।

আল-সিসি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি সর্বাত্মক শান্তি চুক্তিই এ অঞ্চলের দীর্ঘমেয়াদি সংকটের একমাত্র কার্যকর সমাধান। ন্যায্য শান্তি প্রতিষ্ঠিত হলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও সমৃদ্ধি ফিরে আসবে।

তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরকারী প্রথম আরব দেশ ছিল মিসর। তবে ফিলিস্তিন ইস্যুর ন্যায়সংগত সমাধান ছাড়া অঞ্চলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও উল্লেখ করেন।

এদিকে, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মিসরের প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফিলিস্তিন প্রশ্নে ইসরাইলের সঙ্গে সম্পর্ক চায় না মিশর

সর্বশেষ আপডেট ০৯:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬