ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার অপেক্ষায় সরকার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 33

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, আদালতের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব শেখ হাসিনারও রয়েছে এবং সরকার তার দেশে ফেরার অপেক্ষায় আছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতি ভবনের মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করছেন এবং দেশে ফেরার কথাও বলছেন। যদি তিনি দেশে আসেন, তাহলে চলমান মামলাগুলোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। সরকার আইনের বিধান অনুযায়ী বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

তিনি আরও বলেন, সরকার প্রতিহিংসার রাজনীতি করে না। সব ক্ষেত্রেই আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। জুলাই গণহত্যার ছয়টি মামলার বিচার শেষ হয়েছে এবং একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় আছিয়া হত্যা মামলার বিচার দ্রুত হাইকোর্টে নিষ্পত্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইনমন্ত্রী।

সভায় সভাপতিত্ব করেন মাগুরা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান। এতে স্থানীয় জনপ্রতিনিধি, বিচারক, প্রশাসনের কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনার অপেক্ষায় সরকার: আইনমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬