ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচন হবে নির্দলীয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 19

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচনে কে অংশ নেবে আর কে নেবে না—সেটি আদালত ও নির্বাচন কমিশনের (ইসি) বিষয়।

রোববার (১৯ জুলাই) নির্বাচন ভবনে পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো প্রার্থীকে দলীয় সমর্থন দেবে কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে এখনো দলের কোনো সিদ্ধান্ত হয়নি।

জামায়াতে ইসলামী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে—এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এবারের নির্বাচন নির্দলীয় হবে। অন্য কোনো রাজনৈতিক দল কী দাবি করল, সেটি বিএনপির দেখার বিষয় নয়। নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আদালত ও নির্বাচন কমিশনের এখতিয়ার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্থানীয় নির্বাচন হবে নির্দলীয়: রিজভী

সর্বশেষ আপডেট ০৮:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬