ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মহামান্য-মাননীয়’ বাদ দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 175

মন্ত্রিপরিষদ বিভাগ

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ধরনের শব্দের লিখিত ব্যবহার অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ।

পরিপত্রে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।

সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীন দপ্তরগুলোকে দাপ্তরিক যোগাযোগ ও নথি প্রেরণের ক্ষেত্রে এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। পরিপত্রে বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে সিদ্ধান্তটি অনতিবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়।

নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রধান তথ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর ও কর্মকর্তাদের কাছে পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘মহামান্য-মাননীয়’ বাদ দেওয়ার নির্দেশ

সর্বশেষ আপডেট ০৪:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬