ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ী সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ

পুলক রায়, শেরপুর
  • সর্বশেষ আপডেট ০৪:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 18

নালিতাবাড়ী সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৬ হাজার টাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি দল। এ সময় সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে পড়ে থাকা একটি চালান দেখতে পান বিজিবি সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১৬৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

তবে উদ্ধার করা মদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে মদগুলো আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।

৩৯ বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্যের প্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ কিংবা অবৈধ অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নালিতাবাড়ী সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ

সর্বশেষ আপডেট ০৪:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬