ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় একদিনে ১০ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, উখিয়া (কক্সবাজার)
  • সর্বশেষ আপডেট ০৪:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 109

উখিয়ায় একদিনে ১০ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে উখিয়া থানা পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১০ জনের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত চারজন, সিআর ওয়ারেন্টভুক্ত দুজন এবং নিয়মিত মামলার একজন আসামি রয়েছেন। এ ছাড়া রিমান্ড শেষে আরও একজনকে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওসি আতিকুর রহমান বলেন, অপরাধ নিয়ন্ত্রণ এবং উখিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উখিয়ায় একদিনে ১০ আসামি গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৪:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬