ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
অভিযোগ সারজিস আলমের

বিএনপি ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণ করছে

নিজস্ব প্রতিবেদক, ভোলা
  • সর্বশেষ আপডেট ০৪:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 121

অভিযোগ সারজিস আলমের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, বিএনপি ক্ষমতার অপব্যবহার করছে এবং বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও স্বজনপ্রীতির পুরোনো রাজনীতিতে ফিরে যাচ্ছে। এ অবস্থান থেকে দলটি সরে না এলে তাদের বিরুদ্ধে রাজপথের কর্মসূচি আরও জোরালো করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় এনসিপির জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপিকে পাশাপাশি রেখে তুলনা করবেন না। আওয়ামী লীগ খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী। বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে, ভারতে গিয়ে তাদের দাফন হয়েছে।’

বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সারজিস বলেন, ‘বিএনপির চাঁদাবাজি, জমি দখল, ভূমিদস্যুতা, থানা ও অফিস দখলের কঠোর সমালোচনা আমরা করব। তবে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করব না।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ছয় মাসের কার্যক্রম নিয়ে আমরা সন্তুষ্ট নই। তারা ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতার অপব্যবহার করছে। তারা প্রত্যেক জায়গায় দলীয়করণ করছে, স্বজনপ্রীতি করছে।’

বিসিএস পরীক্ষার ভাইভায় নম্বর বাড়ানোর অভিযোগ তুলে এনসিপির এই নেতা বলেন, ‘বিসিএস ভাইভায় তারা নম্বর বাড়িয়েছে, যেন প্রিলিমিনারি কোটায় টিকলে তাদের দলীয় কোটায় চাকরি দেওয়া যায়। আমরা মনে করি, বিএনপিকে এই পুরোনো কায়দা থেকে বের হয়ে আসতে হবে।’

প্রশাসনে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ করে সারজিস আলম বলেন, ‘ডিসি, এসপি, ওসি, ইউএনও—সবগুলো বিএনপির নেতা বিএনপির অফিস থেকে তাদের মতো করে চালাতে চায়।’

তিনি বলেন, ‘বিএনপি এই পুরোনো চরিত্র, পুরোনো অভ্যস্ততা ও পুরোনো মনস্তত্ত্ব থেকে বেরিয়ে না এলে বাংলাদেশের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়। আমরা বিএনপির এই কর্মকাণ্ডের যৌক্তিক সমালোচনা করব। তাদের এ জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।’

তা না হলে বিএনপির রাজনীতি ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে মন্তব্য করে তিনি বলেন, ‘গণভোটের রায় যদি বাস্তবায়ন না করে এবং এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাহলে পাঁচ বছর বিএনপির জন্য ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না বলে আমরা মনে করি।’

নতুন পে স্কেল বাড়ানোর উদ্যোগের জন্য সরকারকে সাধুবাদ জানিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সারজিস।

তিনি বলেন, ‘বর্তমান সময়ে আগের বেতন স্কেল দিয়ে একজন সরকারি কর্মকর্তা-কর্মচারীর পক্ষে পরিবার নিয়ে চলা কঠিন। জনগণের কষ্টার্জিত করের টাকা থেকে আপনাদের বেতন বাড়ানো হয়েছে। এখন আপনারা দায়িত্ব, পেশাদারিত্ব ও সততা সর্বোচ্চ পর্যায়ে দেখানোর চেষ্টা করুন।’

তিনি আরও বলেন, ‘এরপরও যদি দুর্নীতি দেখতে পাই, টাকার বিনিময়ে কাজ করতে দেখি, তাহলে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে নামবে। তখন কেউ অফিস-টফিস করতে পারবেন না।’

এর আগে এনসিপির ভোলা জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় অংশ নেন সারজিস আলম।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, যুবশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জু, জাতীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মাহমুদ, এনসিপির কেন্দ্রীয় সদস্য কাজী সালমান ও রায়হানুল ইসলাম, ভোলা জেলা এনসিপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান এবং আহ্বায়ক মো. মাকসুদুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অভিযোগ সারজিস আলমের

বিএনপি ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণ করছে

সর্বশেষ আপডেট ০৪:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬